Web Analytics
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার খালপাড় এলাকায় শনিবার বিকেলে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে চুলার আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন ও রায়পুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা বাইরে গেলে রানি আক্তার একা ঘরে ছিলেন এবং চুলার আগুন ব্যবহার করে টিকটক ভিডিও করছিলেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন জানান, চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং স্থানীয়দের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বাড়ির মালিক রুবিনা বেগম জানান, দুই বছর আগে ঘরটি রানিদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল।

রানির ভাই মিরাজ বলেন, টিকটক করতে গিয়েই আগুন লাগে এবং প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে রানি নিখোঁজ রয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।