Web Analytics
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে লিখিত মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের ১২ আগস্টের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যা রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষর করেন।

কর্তৃপক্ষ জানায়, মাইগ্রেশন নিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন মত ও প্রতিক্রিয়া রয়েছে। শিক্ষার্থীদের প্রকৃত মতামত ও প্রত্যাশা যথাযথভাবে বুঝে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ১৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত মতামত সংগ্রহ করা হবে।

শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে নিজ নিজ কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে নির্ধারিত ছকে মতামত দিতে হবে। ছকে নাম, বিভাগ, রেজিস্ট্রেশন নম্বর ও কলেজের তথ্যের পাশাপাশি মাইগ্রেশনে সম্মতির প্রশ্ন থাকবে; ‘হ্যাঁ’ বা ‘না’ বেছে মত জানানো যাবে। প্রাপ্ত মতামত পর্যালোচনা করে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।