কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহিষাখোলা গ্রামের মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিলেন না। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তিনি কৃষিজমিতে পেঁয়াজ তোলার শ্রমিক হিসেবে কাজ করছিলেন। অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার পাশে দাঁড়িয়ে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করে।
ওমরের বাবা কিডনি রোগে মারা যাওয়ার পর তার মা অন্যের বাসায় কাজ করে সংসার চালিয়ে আসছেন। তিনি ২০২৩ সালে এসএসসিতে জিপিএ-৫ এবং ২০২৫ সালে এইচএসসিতে ৪.৯২ পেয়ে উত্তীর্ণ হন। কুষ্টিয়ার এক কোচিং শিক্ষকের সহায়তায় বিনামূল্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন। মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস মাজহারুল ইসলামের তত্ত্বাবধানে।
এই মানবিক উদ্যোগে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে জামায়াতে ইসলামী, যা মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।