ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় ঘোষণা করেছে। রোববার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মশিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার থেকে এ সুবিধা কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব সিনিয়র সিটিজেনরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও একই হারে ছাড়ের সুবিধা পাবেন।
সোমবার দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে, উদ্বোধন করবেন শেখ রবিউল আলম।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।