বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পচা গরুর গোশত বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। অভিযানে ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রামপালের গোবিন্দপুর গ্রামের হারুনর রশিদ (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার ইয়ামিন হাওলাদার (৩০)। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাদের প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দ করা পচা গোশত মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, হারুনর রশিদ দীর্ঘদিন ধরে মৃত গরুর গোশত বিক্রি করে আসছিলেন। তারা তার লাইসেন্স বাতিল এবং বাজারে নিয়মিত নজরদারি চালানোর দাবি জানিয়েছেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।