Web Analytics
নবম জাতীয় পে-কমিশনের পূর্ণাঙ্গ সভা বুধবার শেষ হয়েছে, যেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। সভা সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ২০তম গ্রেডে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের পেনশন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে যারা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। ২০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে পেনশনপ্রাপ্তদের জন্য ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্তদের জন্য ৫৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। প্রবীণ পেনশনভোগীদের চিকিৎসা ভাতা বাড়িয়ে ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য ১০ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫ হাজার টাকা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পর এসব সুপারিশ চূড়ান্ত হয়েছে। প্রতিবেদনটি সরকারের কাছে জমা দিয়ে যাচাই-বাছাই ও অনুমোদনের পর নতুন বেতন ও পেনশন কাঠামো কার্যকর করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।