Web Analytics
ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি-এর আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল বুধবার ঢাকায় ইরান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের পক্ষ থেকে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানায়। তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে। প্রতিনিধি দল অবিলম্বে যুদ্ধ বন্ধ ও মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানায়।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি বিমান যোগাযোগ চালু, ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধি এবং ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।