Web Analytics
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাজা দাবি করেছেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বলের অবস্থা পরিবর্তনের পরিকল্পনা পুরো অস্ট্রেলিয়া দলের জানা ছিল। আত্মজীবনী ‘সাবর’ প্রকাশের আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেপটাউনের বল টেম্পারিংয়ের ঘটনা শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের মধ্যে সীমাবদ্ধ ছিল না; খেলোয়াড় ও দলের স্টাফদেরও এ বিষয়ে ধারণা ছিল।

খাজার ভাষ্য অনুযায়ী, কেপটাউনের আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও বলের আকৃতি পরিবর্তনে স্যান্ডপেপার ব্যবহারের আলোচনা হয়েছিল। ওই ম্যাচেই অস্ট্রেলিয়া দল স্যান্ডপেপার ব্যবহারের কার্যকারিতা বুঝতে পেরেছিল বলে তিনি দাবি করেন। তার বর্ণনায়, সে সময় স্যান্ডপেপার ব্যবহারের দায়িত্ব নিজেই নিতে চেয়েছিলেন ব্যানক্রফট।

কেপটাউনে টেলিভিশন ক্যামেরায় ব্যানক্রফটের স্যান্ডপেপার ব্যবহারের দৃশ্য ধরা পড়ার পর ব্যাপক বিতর্ক হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে আগে বলা হয়েছিল, পরিকল্পনাটি শুধু স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট জানতেন; স্মিথ ও ওয়ার্নার ১২ মাস এবং ব্যানক্রফট ৯ মাস নিষিদ্ধ হন। তৎকালীন কোচ ড্যারেন লেম্যান খাজার দাবির সঙ্গে একমত নন। ক্রিকেট অস্ট্রেলিয়াও আগের তদন্তের সিদ্ধান্তে আস্থা রাখার কথা জানিয়েছে। খাজা বলেন, তিনি পুরো দলকে দায় নেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।