Web Analytics
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকারি অর্থ পরিকল্পিত, প্রয়োজনভিত্তিক ও স্বচ্ছভাবে ব্যয়ের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি অডিটোরিয়ামে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উচ্চশিক্ষার উন্নয়নে সরকার প্রয়োজনীয় অর্থ দিতে প্রস্তুত হলেও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম জনগণের করের অর্থে পরিচালিত হয়। উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের উপযোগী করতে ইউজিসির বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে উল্লেখযোগ্য অর্থ প্রয়োজন হবে। ভবিষ্যতে রাজস্ব ও উন্নয়ন বাজেট মিলিয়ে বর্তমানের চেয়েও বেশি অর্থ লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

অর্থ বরাদ্দের আগে প্রকৃত প্রয়োজন এবং তা যথাযথভাবে ব্যয়ের সক্ষমতা বিবেচনার কথা বলেন ইউজিসি চেয়ারম্যান। নতুন জনবলের চাহিদার ক্ষেত্রেও প্রয়োজন নিরূপণ ও যৌক্তিকতা যাচাইয়ের ওপর জোর দেন তিনি। পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের কার্যকর সমন্বয় জরুরি বলে তিনি মন্তব্য করেন। কর্মশালায় দেশের ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।