হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেগমপুরে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যার পাঁচ দিন পর তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের তাহেরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বেগমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হেলাল মিয়া, নাসির মিয়া ও মাসুম মিয়া।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জয়ন্ত তালুকদার জানান, গ্রেপ্তারদের মধ্যে মামলার প্রধান আসামিও রয়েছেন এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে ১৯ এপ্রিল রোববার বেগমপুর এলাকায় সরকারি জায়গা দখল নিয়ে হেলাল মিয়া ও খলিলুর রহমানের লোকজনের মধ্যে সংঘর্ষে খলিলুর রহমানের কলেজপড়ুয়া ছেলে মঞ্জুর মিয়া নিহত হন।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।