নরসিংদীর ঘোড়াশালে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার ঘোড়াশাল পোস্ট অফিস রোড থেকে চামড়াবো এলাকা পর্যন্ত প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহা এবং পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাসরুর খান। রেলওয়ের কর্মকর্তাদের বরাতে জানা যায়, ঘোড়াশাল রেলস্টেশনের পাশে প্রায় ২০ একর জমিতে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা হয়েছিল। অভিযানের সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষ অবৈধ দখলমুক্ত করে জমি পুনরুদ্ধারের উদ্যোগ অব্যাহত রেখেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।