Web Analytics
টানা বৃষ্টিতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একাধিক ফসলরক্ষা বাঁধ ভেঙে হাওরের বিশাল এলাকা প্লাবিত হয়েছে। শনিবার সকালে বোয়ালা হাওরের গুড়াডুবা উপপ্রকল্পের একটি বাঁধ ভেঙে যায়। এর আগে কাইলানী, জামগড়া খাল ও জিনারিয়া হাওরের বাঁধ ভেঙে পানি প্রবেশ করে। সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চাপ সহ্য করতে না পেরে মাদ্রাসার পাশের পাউবোর বাঁধও ভেঙে পড়ে, ফলে মাদ্রাসাটি ধসে পড়তে শুরু করে।

স্থানীয় কৃষকরা জানান, বাঁধ ভাঙার কারণে তারা ধান কাটতে পারেননি এবং ঋণ করে করা চাষাবাদে বড় ক্ষতির মুখে পড়েছেন। কেউ কেউ বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তার তথ্য অনুযায়ী, মধ্যনগরের ১৩ হাজার ৪৭০ হেক্টর জমির মধ্যে প্রায় ১০ হাজার হেক্টরের ধান কাটা হয়েছে, তবে ১৩ শতাংশ জমি আগেই জলাবদ্ধতায় তলিয়ে গেছে। সর্বশেষ বাঁধ ভাঙায় আরও প্রায় ৩১ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও অবশিষ্ট বাঁধ রক্ষায় কাজ চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।