Web Analytics
ইরান ও ইসরাইল ইস্যুতে যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ানোয় ন্যাটো জোটের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৩ এপ্রিল জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ন্যাটোতে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন থেকে গভীরভাবে পরীক্ষা করা হবে। ট্রাম্প বলেন, প্রয়োজনের সময় ন্যাটো যুক্তরাষ্ট্রের পাশে ছিল না এবং এই অবস্থায় সদস্যপদ থাকা বা না থাকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি অভিযোগ করেন, অনেক সদস্য দেশ তাদের প্রতিরক্ষা বাজেটের ন্যায্য অংশ পরিশোধ করছে না এবং যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে যথাযথ সহায়তা দিচ্ছে না। রাশিয়ার বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের বিশাল ব্যয়কে তিনি দীর্ঘদিন ধরেই অযৌক্তিক বলে মনে করেন। ট্রাম্পের এই মন্তব্যে ন্যাটোতে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভূমিকা ও আর্থিক অবদান নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই অবস্থান ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ও কৌশলগত অঙ্গীকার নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।