শপথ নেওয়া নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে শুক্রবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ। পরে সরকারি গেজেট প্রকাশ করা হয়। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হওয়ায় শূন্য হওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। একই মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে। মোহাম্মদ শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ এই দায়িত্ব বণ্টনের প্রজ্ঞাপন জারি করে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।