Web Analytics
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য দেশের ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে এককালীন ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের বিশেষ বরাদ্দ উপখাত থেকে এই অর্থ ছাড় করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা সম্প্রতি এ বিষয়ে সরকারি আদেশ জারি করেছে।

ইউনিয়ন পরিষদ-২ শাখার উপসচিব বিষ্ণুপদ পাল সরকারি আদেশে স্বাক্ষর করেন। অর্থ উত্তোলনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ট্রেজারি রুলস ফরম-৩২ অনুযায়ী বিল প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষরসহ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে। অর্থ উত্তোলনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় বিলের বিপরীতে অ্যাকাউন্ট পে-চেক বা অ্যাডভাইস ইস্যু করবে। সোনালী ব্যাংক লিমিটেড অ্যাডভাইসের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করবে। ব্যয় করতে হবে ২০২১ সালের নির্দেশিকা ও ২০২৫ সালের পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা মেনে। অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২৭-এর মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।