মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। দেশজুড়ে চলমান ইমিগ্রেশন অভিযানের মধ্যে কুয়ালালামপুরের ই-এসকেএল ভবনসংলগ্ন এলাকা ও নিচতলায় অবস্থানরত কয়েকজন বাংলাদেশি প্রবাসীকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেন ইমিগ্রেশন কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই বিষয়টি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ সেবা প্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্টের অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ যাচাই করে তাদের ছেড়ে দেয়।
এ পরিস্থিতিতে দাপ্তরিক প্রয়োজনে চলাচলের সময় সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার জন্য সকল প্রবাসী বাংলাদেশিকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে হাইকমিশন। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে মালয়েশীয় সরকারের সঙ্গে হাইকমিশনের যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।