Web Analytics
ভোলার বোরহানউদ্দিন উপজেলার এক বিএনপি নেতার বিরুদ্ধে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল নিজের ইটভাটায় মজুত রাখার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কুতুবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোর্শেদ জাহান চৌধুরীর ইটভাটায় চাল মজুতের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ২০ মার্চ চাল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন।

ঘটনার পর অনিয়ম ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি মোর্শেদ জাহান চৌধুরীর দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করেছে। তাকে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অভিযুক্ত নেতা দাবি করেছেন, ইউনিয়ন পরিষদের জায়গা সংকীর্ণ হওয়ায় পাশের ইটভাটায় চাল সরিয়ে রাখা হয়েছিল এবং একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে।

উপজেলা বিএনপি জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার সব দলীয় কার্যক্রম স্থগিত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।