Web Analytics
আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা ও ইসরাইলের তেলআবিবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারা জানিয়েছেন, শহরে অন্তত ১১টি বিস্ফোরণ ঘটেছে, আর দুবাইয়েও কয়েকটি বিকট শব্দ শোনা যায়। এর আগে ইরানের হামলায় কাতারে আরও আটজন আহত হন, ফলে দেশটিতে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। কাতারের বিভিন্ন এলাকায় সীমিত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরাইলের তেল নফ বিমানঘাঁটি, তেলআবিবের হাকিরিয়ায় সেনা সদর দপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালিয়েছে। ইসরাইলজুড়ে বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজানো হয়।

তেলআবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং ইসরাইল তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।