Web Analytics
আলজাজিরার প্রতিবেদনে জানা গেছে, ইসরাইলি সেনাবাহিনী ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদে অবস্থিত একটি ইউরেনিয়াম উত্তোলন কেন্দ্রে হামলা চালিয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরাইল জানায়, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় ব্যবহৃত প্রধান অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করেছে।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়, যা নিয়ে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান বিরোধে নতুন মাত্রা যোগ করেছে।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, হামলার ফলে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি এবং পরিবেশে কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।