Web Analytics
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে কোয়েটার উপকণ্ঠের একটি কয়লাখনিতে বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩২ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আরও অন্তত ১০ জন শ্রমিক খনির গভীরে আটকা পড়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

পাকিস্তান সরকারের খনি পরিদর্শক ঘানি বালুচ প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বলেন, খনির ভেতরে বিষাক্ত মিথেন গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারীরা প্রথমে সাতজনের লাশ এবং পরে তল্লাশি চালিয়ে আরও ২৫ জনের লাশ উদ্ধার করেন। বিস্ফোরণের পর খনির ভেতরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাওয়ায় জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

বেলুচিস্তানের খনি ও খনিজসম্পদবিষয়ক মন্ত্রী শোয়েব নশেরওয়ানি উদ্ধারকাজে পূর্ণ সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন এবং খনির নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান সেন্ট্রাল মাইনস লেবার ফেডারেশন নিরাপত্তায় চরম অবহেলার অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং কঠোর নিরাপত্তাবিধি বাস্তবায়নের দাবি করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।