Web Analytics
আসন্ন বিশ্বকাপে ইরানের বিপ্লব-পূর্ব ‘লায়ন অ্যান্ড সান’ খচিত পতাকা নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ফিফা। ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ এই পতাকা নিষিদ্ধের দাবি জানিয়েছেন এবং বলেছেন, অননুমোদিত পতাকা নিষিদ্ধ করাই ইরানের অংশগ্রহণের শর্তগুলোর একটি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান বিশ্বকাপে না খেলার হুমকি দিলেও এখন তারা অংশ নিতে প্রস্তুত। দলটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও সিয়াটলে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে।

এই নিষেধাজ্ঞা পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ‘ইনস্টিটিউট ফর ভয়েসেস অব লিবার্টি’। সংস্থাটি জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে ক্যালিফোর্নিয়ার রাজ্য বা ফেডারেল আদালতে মামলা করতে পারে। আইনি পরামর্শক শাহরুখ মোখতারজাদেহ জানিয়েছেন, ফিফা থেকে কোনো সাড়া না পেলে তারা উপযুক্ত আইনি পদক্ষেপ নেবেন।

ইরান ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। ‘জি’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ বেলজিয়াম ও মিসর। দলটি যুক্তরাষ্ট্রে খেললেও বেস ক্যাম্প সরিয়ে নিয়েছে মেক্সিকোতে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।