Web Analytics
এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। বোর্ডের অধীনে ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৪ হাজার ২৭২ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন। ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি, আর শতভাগ পাস করেছে মাত্র চারটি প্রতিষ্ঠান।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৪৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৪৭ হাজার ৮৯০ জন অকৃতকার্য হয়েছেন। বিভাগভিত্তিক ফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪০ দশমিক ৭৩ শতাংশ এবং মানবিক বিভাগে ৪১ দশমিক ৪৫ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে বিজ্ঞান বিভাগে তুলনামূলক ভালো ফলের কথা উঠে এসেছে। তবে ইংরেজি ও উচ্চতর গণিতে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম বলেন, এসব বিষয়ে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফল করতে পারেননি; তিনি ১৫টি প্রতিষ্ঠানে শূন্য পাস এবং চারটি প্রতিষ্ঠানে শতভাগ পাসের তথ্যও নিশ্চিত করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।