Web Analytics
গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের ফলে সৃষ্ট লিকেজ মেরামতের কাজ চলায় ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। শনিবার, ২৮ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কালিবাড়ী রোড, চুনকুটিয়া ও কেরাণীগঞ্জ এলাকায় পিএসআইজি গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের কারণে লিকেজ তৈরি হয়েছে। মেরামতকাজের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া এবং আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেছে, মেরামতকাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।