দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ২০২৬ সালের ৮ এপ্রিল বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান আবেদন করে জানান, আসামি আসাদুজ্জামান নূর অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। তার নামে ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১৫৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়কর নথির সব অংশ জব্দ করে পর্যালোচনা করার নির্দেশ দেন বিচারক।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।