Web Analytics
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, দক্ষিণ লেবাননে আকাশ, স্থল ও সমুদ্রপথে সমন্বিত অভিযানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, আইডিএফ হিজবুল্লাহর সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

আইডিএফ জানায়, এসব হামলায় অস্ত্রের গুদাম ও রকেট উৎক্ষেপণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা ধ্বংস করা হয়েছে। স্থল অভিযানে ইসরাইলি সেনারা একটি হিজবুল্লাহ সেল শনাক্ত করে তা ‘নিষ্ক্রিয়’ করেছে এবং নৌবাহিনী দক্ষিণাঞ্চলে একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে। এই অভিযানকে হিজবুল্লাহর সামরিক উপস্থিতির বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়।

তবে ইসরাইলের এই দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।