Web Analytics
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে বুধবার বিকেলে নছিমন উল্টে এক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি কুন্দারদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে ঘটে। নিহত সোহাগ মোল্যা (১৭) গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের কামাল মোল্যার ছেলে। এ ঘটনায় এক আরোহী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর বাজারের নাটমন্দির এলাকার মেসার্স সাহা স্টোরের ডিলার পয়েন্ট থেকে বিস্কুট ও জুস বোঝাই করে বিভিন্ন দোকানে সরবরাহের উদ্দেশ্যে রওনা দেন সোহাগ। কুন্দারদিয়া মসজিদের সামনে পৌঁছে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সোহাগ গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আহত আরোহীর অবস্থা বা দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।