Web Analytics
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শ্রমিক সংকটের কারণে কৃষকরা পাকা বোরো ধান কাটতে পারছেন না। মাঠে ধান পেকে ঝরে পড়লেও শ্রমিক না পাওয়ায় কৃষকরা বিপাকে পড়েছেন। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে হাওরের পাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে এবং পানির স্তর বেড়ে যাওয়ায় হারভেস্টার দিয়েও ধান কাটা সম্ভব হচ্ছে না। এতে শ্রমিকের ওপর নির্ভরতা বেড়ে সংকট আরও তীব্র হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, চলতি মৌসুমে ৪৫টি হাওরে বোরো ধানের আবাদ হয়েছে। কৃষকদের অভিযোগ, শ্রমিকের দৈনিক মজুরি এখন এক হাজার থেকে এক হাজার দুইশ টাকা, অথচ ধানের দাম মণপ্রতি মাত্র সাতশ থেকে আটশ টাকা। ফলে ধান কাটার খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে ‘আদি’ পদ্ধতিতে জমি ছেড়ে দিচ্ছেন, যেখানে শ্রমিকরা ফসলের অর্ধেক নিয়ে যান।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ধান মাড়াই ও পরিবহন খরচও বেড়েছে। কৃষকরা দ্রুত সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন, যাতে বড় ধরনের ক্ষতি এড়ানো যায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।