গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভাইস চ্যান্সেলর যোগদানকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে ভিসি সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন। আন্দোলনকারীদের বাধার কারণে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসেই দায়িত্ব গ্রহণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরকার বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়। এ ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে এবং দাবি জানায় যে, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষক থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। তারা ক্যাম্পাসের গেট বন্ধ করে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করে।
প্রশাসন ও পুলিশের সমন্বয়ে উভয় পক্ষের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।