Web Analytics
ইসরাইলের কারাগারে ৪০ বছর বন্দি থাকার পর মুক্তি পাওয়া ফিলিস্তিনি মাহের আবদুল লতিফ ইউনিস মারা গেছেন। ভোরে ৬৮ বছর বয়সে তার মৃত্যু হয়। ১৯৮৩ সালে ইসরাইলি কর্তৃপক্ষ তাকে দখলদারিত্ববিরোধী সশস্ত্র প্রতিরোধে অংশগ্রহণ ও ফাতাহ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করে। তার জানাজা জোহরের নামাজের পর নিজ শহর আরা গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গ্রেপ্তারের পর মাহের ইউনিসকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হলেও এক মাস পর তা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০১২ সালে তার সাজা কমিয়ে ৪০ বছর মেয়াদি করা হয়। ২০২৩ সালের ১৯ জানুয়ারি তিনি মুক্তি পান। কারাবন্দি অবস্থায় ২০০৮ সালে তিনি তার বাবাকে হারান, যিনি নিজেও আট বছর ইসরাইলি কারাগারে ছিলেন।

১৯৫৮ সালের ৬ জানুয়ারি আরা গ্রামে জন্ম নেওয়া মাহের ইউনিস স্থানীয় বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে হাদেরার একটি শিল্পবিদ্যালয়ে পড়াশোনা করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।