Web Analytics
পাকিস্তান জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তদন্তের মুখে পড়েছেন। জিও সুপার নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিষয়টি জানায় এবং বোর্ড ইতোমধ্যে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে। চলতি বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে নেওয়াজের নমুনা সংগ্রহ করা হয়, যেখানে নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়া গেছে।

এই ঘটনার প্রভাব পড়েছে নেওয়াজের পেশাদার ক্যারিয়ারে। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার জন্য সারে ক্লাবের সঙ্গে তার চুক্তি ছিল এবং পিসিবি তাকে অনাপত্তিপত্রও দিয়েছিল। কিন্তু তদন্ত শুরু হওয়ায় সেই চুক্তি বাতিল হয়েছে, ফলে চলতি মৌসুমে তিনি ইংল্যান্ডে খেলতে পারবেন না। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের হয়ে খেলছেন এবং সম্প্রতি রাওয়ালপিন্ডির বিপক্ষে তিন ওভার বল করেছেন।

পিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, তদন্তের ফলাফল দ্রুতই আইসিসিকে জানানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নেওয়াজের আন্তর্জাতিক ও বিদেশি লিগে খেলার ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।