Web Analytics
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনা ধারণ করেই জাতিকে এগিয়ে যেতে হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী জানান, ঠাকুরগাঁও মেডিকেল কলেজের প্রাথমিক কাজ শুরু হয়েছে এবং অচিরেই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কাজও শুরু হবে। তিনি আরও বলেন, বিমানবন্দর ও ইপিজেড স্থাপনের কার্যক্রম চলছে। কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ সুদসহ মাফ করা হয়েছে, যা সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ।

মির্জা ফখরুল বলেন, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের মাধ্যমে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আমরা কখনো হার মানিনি, মানবো না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।