Web Analytics
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারও অবৈধ সাম্রাজ্য টিকিয়ে রাখা পুলিশের দায়িত্ব নয়। মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পুলিশ সদস্যদের আইন ও বিধিবহির্ভূত কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, উচ্চাভিলাষী, দুর্নীতিগ্রস্ত বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত কোনো সিনিয়র কর্মকর্তার বেআইনি আদেশ পালন করে পুলিশ সদস্যদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের হাতিয়ার হওয়া উচিত নয়। জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে অংশ নেওয়ার জন্য তারা শপথ নেননি বলেও তিনি উল্লেখ করেন।

হাসনাত আবদুল্লাহ মাঠপর্যায়ের ও তৃণমূলের পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, অনেক সদস্য শ্রম, মেধা ও পেশাদারত্ব দিয়ে পুলিশকে জনগণের কাছে ফিরিয়ে নিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। কয়েকজন কর্মকর্তার ক্ষমতালিপ্সা ও ব্যক্তিগত স্বার্থে পুরো বাহিনী যেন আবারও কলঙ্কিত না হয়, সে সতর্কতাও দেন তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।