Web Analytics
স্পেনে কট্টর ডানপন্থি রাজনীতির জনপ্রিয়তা বাড়ছে এবং আগামী রোববারের আগাম নির্বাচনের আগে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার রাজনৈতিক পরিস্থিতিকে জাতীয় ভবিষ্যতের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। একসময় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতন্ত্রী দল পিএসওইর শক্ত ঘাঁটি আন্দালুসিয়া এখন রক্ষণশীল পিপি ও কট্টর ডানপন্থি ভক্সের জোটের অধীনে। জনমত জরিপে পিপি এগিয়ে, পিএসওই দ্বিতীয় এবং ভক্স তৃতীয় অবস্থানে রয়েছে।

পিপি নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো ভক্সের সংসদীয় সমর্থনে সংখ্যালঘু সরকারকে পছন্দের কথা বললেও আন্দালুসিয়ার মতো জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেননি। ১৯৮২ সালের প্রথম আঞ্চলিক নির্বাচনে পিএসওই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তিন দশকের বেশি আন্দালুসিয়া শাসন করে। কিন্তু দুর্নীতির কেলেঙ্কারিতে ২০১৮ সালের দিকে দলটির প্রভাব কমতে শুরু করে। সে বছর পিপি সিউদাদানোস ও ভক্সের সমর্থনে সরকার গঠন করে, যা কট্টর ডানপন্থিদের সঙ্গে সহযোগিতার নজির তৈরি করে বলে বিশ্লেষকদের মত।

২০১৩ সালে প্রতিষ্ঠিত ভক্স অভিবাসনবিরোধী অবস্থানকে জোর দিচ্ছে এবং সানচেজ সরকারের তুলনামূলক উদার অভিবাসননীতি বদলাতে চায়। সানচেজ সতর্ক করেছেন, পিপি ও ভক্স মানুষের অধিকার খর্বের প্রশ্নে একমত হতে পারে। বিভিন্ন অঞ্চলে আবাসন, শিক্ষা, ধর্মীয় সমাবেশ ও পোশাকসংক্রান্ত নীতিতে দুই দলের সহযোগিতা দেখা গেছে। ভক্সের বিদেশিদের বহিষ্কারসংক্রান্ত প্রস্তাব স্পেনে বসবাসরত অনেক অভিবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।