Web Analytics
ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়া বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে আরোপিত জরিমানা ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশে গত ১৫ অক্টোবর সরকার এ সিদ্ধান্ত নেয়। বুধবার বাগদাদের বাংলাদেশ দূতাবাস গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, এ সুবিধা পাবেন সেই বিদেশি নাগরিকেরা যারা বৈধ ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছিলেন, কিন্তু কোনো কারণে ভিসার মেয়াদ বাড়াতে বা তা রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেননি। যাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, তারাও এই সিদ্ধান্তের আওতায় থাকবেন।

২০১১ সালের নির্দেশনা অনুযায়ী, যোগ্য ব্যক্তিদের মোট বকেয়া জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। জরিমানার এই ছাড় পেতে সংশ্লিষ্টদের চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে যেকোনো একটি রেসিডেন্সি অধিদপ্তরে যোগাযোগ করতে হবে। সুবিধা নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য মোট বকেয়া জরিমানার কেবল ২৫ শতাংশই দিতে হবে বলে দূতাবাস জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।