Web Analytics
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। সব কেন্দ্রের ফলাফল অনুযায়ী প্রতিটি আসনে তারা প্রতিদ্বন্দ্বীদের উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত করেছেন।

সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে জামায়াতের ইজ্জত উল্লাহ ২ লাখ ২০ হাজার ৩৩০ ভোট পেয়ে ২৫ হাজার ৬২৬ ভোটে জয়ী হন। সাতক্ষীরা-২ (সদর) আসনে মুহাদ্দিস আব্দুল খালেক ২ লাখ ৬০ হাজার ৪২৩ ভোট পেয়ে ১ লাখ ৪৬ হাজার ৯১ ভোটের ব্যবধানে বিজয়ী হন। সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে মুহাদ্দিস রবিউল বাশার ১ লাখ ৩২ হাজার ৮৭৩ ভোট পেয়ে প্রায় ৩৯ হাজার ভোটে জয়ী হন। সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে গাজী নজরুল ইসলাম ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট পেয়ে ২১ হাজার ৩৮ ভোটে বিজয়ী হন।

ফলাফল অনুযায়ী সাতক্ষীরার চারটি আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।