বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলটি সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানায়।
সাক্ষাতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, ক্যাম্পাসভিত্তিক ছাত্র রাজনীতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষা খাতে জিডিপি বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উঠে আসে। তারেক রহমান ছাত্র অধিকার পরিষদকে ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ উভয় সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।