Web Analytics
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারতের বিরোধী দলগুলোর চাপ ও আন্দোলন অব্যাহত থাকলে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পতন হবে। শুক্রবার সংবিধান সদনের সেন্ট্রাল হলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন লোকসভার বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের দাবি শুধু একটি ব্যক্তিকে কেন্দ্র করে নয়।

রাহুল গান্ধীর ভাষ্য, এই দাবির সঙ্গে বর্তমান সরকারকে সরানোর বিষয়ও জড়িত। তিনি বলেন, বিরোধীদের বিক্ষোভ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে এবং সরকার এখন ভীত। জ্ঞানেশ কুমারের চেয়েও সমস্যাটি গভীর উল্লেখ করে তিনি বলেন, এর সমাধানের জন্য বর্তমান সরকারকে সরানো প্রয়োজন।

প্রধান নির্বাচন কমিশনারকে সমালোচনা করে রাহুল বলেন, তিনি কেবল একজন সেবাদানকারী কর্মকর্তা, অথচ নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন না বলে বলছেন। গত তিন-চার দিনে যে চাপ সৃষ্টি করা হয়েছে, তা অব্যাহত রাখতে পারলে সরকারের পতন নিশ্চিত বলে তিনি দাবি করেন। এই লক্ষ্য অর্জনে লড়াই করা এবং প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকা সার্থক বলেও মন্তব্য করেন তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।