Web Analytics
সৌদি আরব ঘোষণা করেছে যে পবিত্র হজ পালনের জন্য শুধুমাত্র সরকারি হজ ভিসাই বৈধ হবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের একমাত্র অনুমোদিত উপায় হলো হজ ভিসা।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা ট্যুরিস্ট ভিসাধারীরা হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এসব ভিসাধারীদের হজের অনুমতি দেওয়া হবে না। সৌদি আরবের নাগরিক ও প্রবাসীদের জন্য নিয়ম কিছুটা ভিন্ন, তাদের ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে বুকিং সম্পন্ন করে হজ পারমিট নিতে হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজের জন্য সব ধরনের অফিসিয়াল বুকিং কেবল অনুমোদিত মাধ্যমেই করতে হবে এবং কোনো অননুমোদিত বা ভুয়া চ্যানেলের মাধ্যমে বুকিং না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।