Web Analytics
২০২৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন তীব্রভাবে কমে গেছে, যা প্রায় দুই দশক আগে জর্জ ডব্লিউ বুশের জনপ্রিয়তার পতনের সঙ্গে তুলনীয়। মঙ্গলবার প্রকাশিত তিনটি নতুন জরিপে দেখা গেছে, ট্রাম্পের সমর্থন এখন মধ্য ত্রিশ শতাংশে নেমে এসেছে। রয়টার্স-ইপসোস জরিপে তার সমর্থন ৩৬ শতাংশ, স্ট্রেংথ ইন নাম্বার ভেরাসাইটে ৩৫ শতাংশ এবং এপি-এনওআরসি জরিপে ৩৩ শতাংশ। এর আগে এনবিসি নিউজের জরিপে তার সমর্থন ছিল ৩৭ শতাংশ।

গত এক মাসে পরিচালিত নয়টি জরিপের মধ্যে আটটিতে ট্রাম্পের জনপ্রিয়তা ৩০ শতাংশের ঘরে ছিল, একমাত্র ব্যতিক্রম ফক্স নিউজের জরিপে ৪১ শতাংশ। বিশ্লেষকদের মতে, বর্তমান পতন তার প্রথম মেয়াদের শুরু বা ক্যাপিটল হিল হামলার পরের সময়ের চেয়েও গভীর। সিএনএনের ‘পোল অব পোলস’ অনুযায়ী, বর্তমানে ৬২ শতাংশ আমেরিকান ট্রাম্পকে সমর্থন করেন না।

বিশেষজ্ঞরা বলছেন, এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সংখ্যক আমেরিকান ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং তার দ্বিতীয় মেয়াদে জনসমর্থন ধারাবাহিকভাবে কমছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।