Web Analytics
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে তাৎক্ষণিক রাজনৈতিক সুবিধার জন্য নয়, দীর্ঘমেয়াদি বিবেচনায় দলটি নিজেদের রাজনৈতিক অবস্থান নির্ধারণ করেছে। শুক্রবার ফেসবুক পোস্টে তিনি দলের অবস্থান ও ভবিষ্যৎ পথরেখা তুলে ধরে দেশের সামগ্রিক ভবিষ্যৎ, ইসলামপন্থি রাজনীতির বিকাশ এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যকে গুরুত্ব দেওয়ার কথা জানান।

মামুনুল হক বলেন, বাংলাদেশের রাজনীতি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই বিপ্লবের পর মানুষের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কেবল তাৎক্ষণিক লাভ-ক্ষতির হিসাব করা নয়; দেশের ভবিষ্যৎ, ইসলামপন্থি রাজনীতির সুস্থ বিকাশ, আলেম সমাজের রাজনৈতিক ভূমিকা এবং ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্রের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেওয়া।

তিনি জানান, দলের অবস্থান কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়; দীর্ঘ আলোচনা, সাংগঠনিক পরামর্শ, রাজনৈতিক বাস্তবতা পর্যালোচনা এবং জাতির ভবিষ্যৎ কল্যাণের বিবেচনায় এটি নেওয়া হয়েছে। এ অবস্থানের যৌক্তিক ব্যাখ্যা দিতে, গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে এবং দেশের স্বার্থে যুক্তিনির্ভর রাজনৈতিক সংলাপে অংশ নিতে দলটি প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।