Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন। সকাল ১০টার দিকে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিয়াম ফাউন্ডেশন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান, যা বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগ সরকারের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি কর্মকর্তাদের পেশাগত উন্নয়নে অবকাঠামোগত সহায়তা জোরদারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।