Web Analytics
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের জাতীয় স্বার্থ ও শর্ত পূরণ হলেই চলমান যুদ্ধের অবসান ঘটবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের অবস্থা পর্যালোচনা এবং জরুরি সেবা বজায় রাখতে বিভিন্ন দপ্তরের কার্যক্রম মূল্যায়ন করা হয়।

সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম এবং জনমনে স্থিতিশীলতা বজায় রাখার পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পেজেশকিয়ান সংকটময় সময়ে নিরবচ্ছিন্ন সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট খাতগুলোর প্রশংসা করেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধিকে জাতীয় সক্ষমতার প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শত্রুর ওপর চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

প্রেসিডেন্ট ইরানের সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করে এটিকে জাতির ইতিহাসের এক “সোনালী অধ্যায়” হিসেবে বর্ণনা করেন। তিনি সাম্প্রতিক সময়ে জনগণের ঐক্য ও বিশাল সমাবেশকে জাতীয় ঐক্যের প্রতিফলন এবং বর্তমান সংকট মোকাবিলার প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।