Web Analytics
বিএনপি সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ বলেছেন, স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে, কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের ডিভোর্স হতে পারে না। সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি ভারতের সরকারকে আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর বাংলাদেশবিরোধী বক্তব্য বন্ধ করতে, যা দুই দেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন।

জিএম সিরাজ বলেন, শেখ হাসিনা এখন অপ্রাসঙ্গিক এবং ২০১৪ সালে সমুদ্র জয়ের পরও সম্পদ উত্তোলন সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার অফশোর বিডিংয়ে বড় পদক্ষেপ নিয়েছে এবং এবার কোনো অনুমতি লাগেনি। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব সম্মানজনকভাবে টিকে থাকা উচিত, কারণ প্রতিবেশী সম্পর্ক কখনো অস্বীকার করা যায় না।

ভারতের নতুন হাইকমিশনারের বক্তব্য উদ্ধৃত করে তিনি দুই দেশের মানুষের হৃদয়ের সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি তিনি ভারতকে ‘পুশ ইন’ বন্ধ করা এবং সীমান্তের মাদক কারখানা বন্ধ করার দাবি জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।