Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার, ২০ এপ্রিল ২০২৬ সকালে বগুড়ায় পৌঁছেছেন। এটি দায়িত্ব গ্রহণের পর তাঁর নিজ জেলা বগুড়ায় প্রথম সফর। তিনি সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল ১০টার দিকে বগুড়ায় পৌঁছান। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে আছেন।

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী দিনের বিভিন্ন সময়ে একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, ১১টা ১৫ মিনিটে জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন, ১১টা ৩০ মিনিটে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং দুপুর ১২টা ৪৫ মিনিটে গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম টিকা ক্যাম্পেইন উদ্বোধন।

বিকেল ৪টায় তিনি জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।