Web Analytics
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশ শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি ও বজায় রেখে বিশ্ববাজারে পণ্য সরবরাহ করছে, যা মার্কিন বাণিজ্যের ক্ষতি করছে। প্রস্তাবিত তালিকায় রয়েছে চীন, বাংলাদেশ, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর বলেছে, বিভিন্ন নীতি, কর্মকাণ্ড ও চর্চার মাধ্যমে দেশগুলো অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরি করছে। ইউএসটিআরের ব্যাখ্যায়, বাজারের চাহিদা ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য না রেখে উৎপাদন সক্ষমতা বাড়ানোকে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বলা হয়। শিল্পনীতি, ভর্তুকি এবং বাজারভিত্তিক নয় এমন অর্থনীতি থেকে আমদানি করা উপকরণ ব্যবহারের কথাও উল্লেখ করেছে তারা।

১৬টি বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে আট মাসের তদন্ত শেষে ইউএসটিআর এ প্রস্তাব দিয়েছে। তদন্তের আওতায় থাকলেও মেক্সিকো ও নরওয়েকে আপাতত নতুন শুল্কের তালিকায় রাখা হয়নি। ওয়াশিংটনের মতে, চীন বিশ্ববাজারে কম দামে অতিরিক্ত পণ্য রপ্তানির জন্য সবচেয়ে বেশি দায়ী হওয়ায় দেশটি সর্বোচ্চ শুল্কের মুখে পড়তে পারে। দেশভিত্তিক শুল্কহার বুধবার ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তিতে জানানোর কথা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।