Web Analytics
নির্বাচন কমিশন (ইসি) শনিবার (৭ ফেব্রুয়ারি) জানিয়েছে, দেশের বিভিন্ন স্থান ও প্রবাস থেকে পাঠানো মোট ৩ লাখ ৯ হাজার ১১০টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। ইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবাসী ভোটারদের জন্য বিভিন্ন দেশে পাঠানো ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপারের মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার তা গ্রহণ করেন। তাদের মধ্যে ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ভোট দেন এবং ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট ডাকযোগে জমা হয়। এর মধ্যে বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট এবং রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ২ লাখ ২৫ হাজার ১৬৮টি।

দেশের অভ্যন্তরে নিবন্ধিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি পোস্টাল ব্যালট। এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেন, ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোট দেন এবং ২ লাখ ৭৬ হাজার ২৭২ জন ডাকযোগে জমা দেন। রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশে ও বিদেশে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন বলে ইসি জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!