Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরাকে নগদ মার্কিন ডলার পাঠানো এবং দেশটির সামরিক বাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য ইরাক সরকারকে দেশটিতে সক্রিয় শক্তিশালী ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ভেঙে দিতে চাপ সৃষ্টি করা।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ প্রায় ৫০ কোটি ডলারের নগদ অর্থবাহী একটি কার্গো বিমান ইরাকে পাঠানো আটকে দিয়েছে। এই অর্থটি ইরাকি তেল বিক্রির আয় থেকে এসেছে এবং নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটি অ্যাকাউন্টে রাখা ছিল। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মিলিশিয়াদের প্রভাব ও কার্যক্রম নিয়ে উদ্বেগের কারণে এই অর্থ আটকে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো ট্রাম্প প্রশাসন বা ট্রেজারি বিভাগ কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরাকে ইরানের প্রভাব সীমিত করার প্রচেষ্টার একটি নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।