কিশোরগঞ্জের মিঠামইনে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়া সার ও দুটি ট্রলি জব্দ করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার কাটখাল ইউনিয়নে অভিযান চালিয়ে ট্রলির দুই চালক শাহিন মিয়া ও জহির মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৈরাটি ইউনিয়নের সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন ও লিটনের গুদাম থেকে ১১১ বস্তা ইউরিয়া সার অন্যত্র পাচার করা হচ্ছিল। এ সময় সার বহনকারী দুটি ট্রলিও জব্দ করা হয়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, সার পাচারের অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই চালক এবং অভিযুক্ত দুই সার ডিলারকে মামলায় আসামি করা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।