Web Analytics
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় স্বয়ংক্রিয় ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা চালু করেছে। সিসি ক্যামেরার ভিডিও ও স্থিরচিত্রের মাধ্যমে আইন ভঙ্গের প্রমাণ সংগ্রহ করে রেজিস্ট্রি ডাকযোগে মালিক ও চালকদের ঠিকানায় অটো জেনারেটেড নোটিশ পাঠানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা ও জরিমানা পরিশোধ না করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু হবে। এই তথ্য ৩ মে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও নাগরিক সেবা উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রেজিস্ট্রেশনবিহীন যান, অবৈধ পার্কিং ও অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিকদের সতর্ক করা হয়েছে যেন তারা কোনো অননুমোদিত আর্থিক লেনদেন না করেন এবং প্রতারণার চেষ্টা হলে নিকটস্থ থানায় যোগাযোগ করেন।

ডিএমপি সম্প্রতি গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংয়ে এআই প্রযুক্তিসম্পন্ন উন্নত সিসি ক্যামেরা স্থাপন করেছে, যা লাল বাতি অমান্য, উল্টো পথে চলা, অবৈধ পার্কিং ও লেন ব্লক করার মতো অপরাধ শনাক্ত করে ডিজিটাল মামলা করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।