Web Analytics
নেপালে ভারি বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের মধ্যে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় রোববার দিবাগত রাতে দেওয়া সতর্কবার্তায় দূতাবাস আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। অব্যাহত বৃষ্টি, ভূমিধস ও তুষারপাতের কারণে বহু এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি এবং যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে। ভূমিধসে সড়ক ও নিকটবর্তী ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকা ভ্রমণেও সতর্ক থাকতে বলা হয়েছে।

অন্নপূর্ণা, মানাং, মুস্তাং, মানাসলুসহ পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় যাওয়ার আগে তথ্য যাচাই এবং নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছে দূতাবাস। তারা নেপালি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী হালনাগাদ তথ্য দেবে। এদিকে মানাং জেলার নার ফু এলাকায় হিমলুং হিমালে তুষারধসে অন্তত ১৪ নেপালি নিখোঁজ রয়েছেন; খারাপ আবহাওয়ায় হেলিকপ্টার পৌঁছাতে না পারায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।